বাংলা

আধ্যাত্মিক দান ও দান করা

তোমার হাতে থাকা এই সময় আমার দেওয়া এক দান।
অত্যন্ত যত্নের সঙ্গে তা ব্যবহার করো,
  কারণ আমি যখন স্থির করব, তখনই তা শেষ হবে।
অন্যদের প্রয়োজন মেটাতে এই দান ব্যবহার করো।
তাদের পাওয়া দানগুলি উপভোগ করতে তাদের সাহায্য করো,
  যেমন আমি তোমার জন্য করি।

তুমি যেন আমার কাছেই তোমার দানগুলি চাও।
তুমি যেন অঢেল সুখ এনে দাও
  তোমার চারপাশের মানুষদের জীবনে।
এর চেয়ে বড় দান আর কী হতে পারে?

যাদের সংস্পর্শে আসো, তাদের জীবনে শান্তি নিয়ে এসো।
তাদের আনন্দ ও শান্তি দাও।
যারা যন্ত্রণায় ভুগছে, তাদের জীবনে প্রাণের সঞ্চার করো।
এই কষ্টের সময় পার হতে তাদের সাহায্য করো।

নিজেদের পরিস্থিতি নিয়ে যারা ক্ষুব্ধ, তাদের প্রতি কোমল হও।
তোমার সঙ্গে তাদের দেখা হলে তাদের প্রজ্ঞার আলো দাও।
তোমার চোখ থেকে সহমর্মিতা প্রকাশ পাক
  আর তা তাদের যন্ত্রণাকে স্পর্শ করুক।
তোমার শক্তি তাদের যন্ত্রণা সারিয়ে তুলবে।

নিরাময়ের জন্য আমি তাদের তোমার কাছে নিয়ে আসি।
আমার শক্তি তাদের মধ্যে প্রবাহিত হতে দাও।
এই মানুষদের আমার শক্তি প্রয়োজন।
এই উদ্দেশ্যে আমাকে তোমাকে ব্যবহার করতে দাও।

পরবর্তী ধ্যান

সূচিপত্র

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: