বাংলা

আমার কাথলিক জীবন! গ্রন্থমালা

কাথলিক বিশ্বাস সম্পর্কে জানুন!

আমাদের গৌরবময় কাথলিক বিশ্বাসের শিক্ষার একটি সহজপাঠ্য & বাস্তবজীবনের সঙ্গে সংগতিপূর্ণ সারসংক্ষেপ!

ই-বুক বা পেপারব্যাক হিসেবেও পাওয়া যায়!

কাথলিক বিশ্বাস গ্রন্থমালা

আমার কাথলিক জীবন! গ্রন্থমালা আমাদের গৌরবময় কাথলিক বিশ্বাসের একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ হিসেবে লেখা হয়েছে। সমগ্র কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা বিশ্বস্তভাবে সংক্ষেপে তুলে ধরে জীবনের কঠিন ও গভীর প্রশ্নগুলোর উত্তর ব্যক্তিগত জীবনঘনিষ্ঠ, স্পষ্ট ও বোধগম্যভাবে দেওয়াই এই গ্রন্থমালার লক্ষ্য। আমাদের জানা দরকার, আমরা কে এবং জীবনের অর্থ কী। আমাদের জানা দরকার, ঈশ্বর কে এবং যুগে যুগে তিনি আমাদের কী বলেছেন।  প্রভু এই উত্তরগুলো আমাদের কাথলিক মণ্ডলীর কাছে গচ্ছিত রেখেছেন, আর মণ্ডলী ধর্মশিক্ষা-র মাধ্যমে তা আপনাদের কাছে পৌঁছে দিয়েছে।  আর.সি.আই.এ. এবং ছোট দলে অধ্যয়নের জন্য আদর্শ!

আমাদের বিশ্বাসের এই তিন খণ্ডের সারসংক্ষেপের সম্পূর্ণ লেখা বিনামূল্যে পড়া শুরু করতে নিচের যেকোনো একটি বইয়ে ক্লিক করুন।  


আমার কাথলিক বিশ্বাস!

প্রথম খণ্ড, আমার কাথলিক বিশ্বাস! প্রেরিতদের বিশ্বাসসূত্র ও নিসীয় বিশ্বাসসূত্রের একটি সারসংক্ষেপ। এই খণ্ডে জগৎ সৃষ্টি থেকে শুরু করে ঈশ্বরের পরিত্রাণের চিরন্তন পরিকল্পনা পর্যন্ত সবকিছু আলোচনা করা হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে: পরকাল, পবিত্র ত্রিত্ব, সাধুসাধ্বীগণ, আমাদের ধন্যা মা, বিশ্বাস ও মণ্ডলী। এটি কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-র #1-1065 অনুচ্ছেদের শিক্ষার সারসংক্ষেপ।  ই-বুক বা পেপারব্যাক হিসেবেও পাওয়া যায়!  “আমার কাথলিক বিশ্বাস!”-এর ই-বুক সংস্করণ বিনামূল্যে পাওয়া যায়।


আমার কাথলিক উপাসনা!

দ্বিতীয় খণ্ড, আমার কাথলিক উপাসনা! প্রার্থনা ও সাক্রামেন্তগুলোর মধ্য দিয়ে পাওয়া অনুগ্রহময় জীবনের একটি সারসংক্ষেপ। প্রায়ই সাক্রামেন্তগুলোকে নিরস ও অন্তঃসারশূন্য আচার বলে মনে হতে পারে। কিন্তু আমাদের কাথলিক বিশ্বাস শেখায় যে, বাস্তবে এগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ! এগুলোর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের মাঝে সত্যিই উপস্থিত থাকেন! এই বইটি কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-র #1066-1690 এবং #2558-2865 অনুচ্ছেদের সারসংক্ষেপ। ই-বুক বা পেপারব্যাক হিসেবেও পাওয়া যায়!


আমার কাথলিক নৈতিকতা!

তৃতীয় খণ্ড, আমার কাথলিক নীতিশিক্ষা! কাথলিক নৈতিক শিক্ষার একটি সারসংক্ষেপ। এতে আমাদের কাথলিক বিশ্বাসের নৈতিক নীতিগুলো তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে রয়েছে আমাদের মণ্ডলীর সব নৈতিক শিক্ষার সারসংক্ষেপ। এই বইটি কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-র #1691-2557 অনুচ্ছেদের সারসংক্ষেপ।


ই-বুক বা পেপারব্যাক হিসেবে পাওয়া যায় এখানে

Amazon.com – গুগল প্লে – আইটিউনস – বার্নস অ্যান্ড নোবল

উপরে উল্লিখিত সব বিক্রেতার কাছ থেকে আমার কাথলিক বিশ্বাস! ই-বুকটি বিনামূল্যে পাওয়া যায়।


আমার কাথলিক জীবন! গ্রন্থমালা বিস্তারিত তথ্যের পৃষ্ঠা
(স্বত্বাধিকার-সংক্রান্ত তথ্য/মণ্ডলীর অনুমোদন)

ছোট দলে অধ্যয়নের নির্দেশিকা

প্যারিশের আর.সি.আই.এ. কার্যক্রম

কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা

কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষার সংক্ষিপ্তসার

আমার কাথলিক জীবন!-এর সব বই – (অনলাইন, পেপারব্যাক & ই-বুক)

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: