হে প্রভু, আমরা তোমার আরাধনা করি
সত্য ঈশ্বর ও সত্য মানুষ, এই পবিত্র সাক্রামেন্তে সত্যিই উপস্থিত।
হে প্রভু, আমরা তোমার আরাধনা করি
আমাদের ত্রাণকর্তা, আমাদের সঙ্গে থাকা ঈশ্বর, বিশ্বস্ত ও করুণায় সমৃদ্ধ
হে প্রভু, আমরা তোমার আরাধনা করি
সৃষ্টি ও ইতিহাসের রাজা ও প্রভু
হে প্রভু, আমরা তোমার আরাধনা করি
পাপ ও মৃত্যুর বিজয়ী
হে প্রভু, আমরা তোমার আরাধনা করি
মানবজাতির বন্ধু, পুনরুত্থিত, জীবন্ত, যিনি পিতার ডান পাশে আসীন।
হে প্রভু, আমরা তোমার আরাধনা করি
হে প্রভু, আমরা তোমাতে বিশ্বাস করি
পিতার একমাত্রজাত পুত্র, আমাদের পরিত্রাণের জন্য স্বর্গ থেকে নেমে এসেছ
হে প্রভু, আমরা তোমাতে বিশ্বাস করি
স্বর্গীয় চিকিৎসক, যিনি আমাদের দুর্দশার দিকে ঝুঁকে পড়ো
হে প্রভু, আমরা তোমাতে বিশ্বাস করি
নিহত মেষশাবক, যিনি অমঙ্গল থেকে আমাদের উদ্ধার করতে নিজেকে উৎসর্গ করো
হে প্রভু, আমরা তোমাতে বিশ্বাস করি
উত্তম মেষপালক, যিনি তোমার প্রিয় মেষপালের জন্য নিজের জীবন দাও
হে প্রভু, আমরা তোমাতে বিশ্বাস করি
জীবন্ত রুটি ও অমরত্বের ঔষধ, যিনি আমাদের অনন্ত জীবন দাও
হে প্রভু, আমরা তোমাতে বিশ্বাস করি
হে প্রভু, আমাদের মুক্ত করো
শয়তানের ক্ষমতা ও জগতের প্রলোভন থেকে
হে প্রভু, আমাদের মুক্ত করো
তোমাকে ছাড়াই সবকিছু করতে পারার অহংকার ও দুঃসাহসী ধারণা থেকে
হে প্রভু, আমাদের মুক্ত করো
ভয় ও উদ্বেগের ছলনা থেকে
হে প্রভু, আমাদের মুক্ত করো
অবিশ্বাস ও চরম হতাশা থেকে
হে প্রভু, আমাদের মুক্ত করো
হৃদয়ের কঠোরতা ও ভালোবাসতে না পারার অক্ষমতা থেকে
হে প্রভু, আমাদের মুক্ত করো
হে প্রভু, আমাদের রক্ষা করো
মানবজাতিকে পীড়িত করে এমন প্রতিটি অমঙ্গল থেকে
হে প্রভু, আমাদের রক্ষা করো
ক্ষুধা, দুর্ভিক্ষ ও আত্মকেন্দ্রিকতা থেকে
হে প্রভু, আমাদের রক্ষা করো
রোগব্যাধি, মহামারি ও আমাদের ভাইবোনদের প্রতি ভয় থেকে
হে প্রভু, আমাদের রক্ষা করো
বিধ্বংসী উন্মত্ততা, নির্মম স্বার্থ ও সহিংসতা থেকে
হে প্রভু, আমাদের রক্ষা করো
প্রতারিত হওয়া, মিথ্যা তথ্য ও বিবেককে কৌশলে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা থেকে
হে প্রভু, আমাদের রক্ষা করো
হে প্রভু, আমাদের সান্ত্বনা দাও
মরুপ্রান্তর পেরিয়ে চলা তোমার মণ্ডলীকে রক্ষা করো
হে প্রভু, আমাদের সান্ত্বনা দাও
ভয় ও যন্ত্রণায় আতঙ্কিত মানবজাতিকে রক্ষা করো
হে প্রভু, আমাদের সান্ত্বনা দাও
নিঃসঙ্গতায় ভারাক্রান্ত অসুস্থ ও মরণাপন্ন ব্যক্তিদের রক্ষা করো
হে প্রভু, আমাদের সান্ত্বনা দাও
যেসব চিকিৎসক ও স্বাস্থ্যসেবাদানকারী তাঁদের সামনে আসা প্রতিকূলতায় ক্লান্ত, তাঁদের রক্ষা করো
হে প্রভু, আমাদের সান্ত্বনা দাও
যেসব রাজনীতিবিদ ও সিদ্ধান্তগ্রহণকারী সিদ্ধান্ত নেওয়ার দায়ভার বহন করছেন, তাঁদের রক্ষা করো
হে প্রভু, আমাদের সান্ত্বনা দাও
হে প্রভু, আমাদের তোমার পবিত্র আত্মাকে দান করো
পরীক্ষার সময়ে এবং বিভ্রান্তি থেকে
হে প্রভু, আমাদের তোমার পবিত্র আত্মাকে দান করো
প্রলোভনে ও আমাদের দুর্বলতায়
হে প্রভু, আমাদের তোমার পবিত্র আত্মাকে দান করো
অমঙ্গল ও পাপের বিরুদ্ধে সংগ্রামে
হে প্রভু, আমাদের তোমার পবিত্র আত্মাকে দান করো
প্রকৃত মঙ্গল ও সত্যিকারের আনন্দের সন্ধানে
হে প্রভু, আমাদের তোমার পবিত্র আত্মাকে দান করো
তোমাতে ও তোমার বন্ধুত্বে থাকার সিদ্ধান্তে
হে প্রভু, আমাদের তোমার পবিত্র আত্মাকে দান করো
হে প্রভু, আশার জন্য আমাদের হৃদয় খুলে দাও
পাপ যদি আমাদের পীড়িত করে
হে প্রভু, আশার জন্য আমাদের হৃদয় খুলে দাও
ঘৃণা যদি আমাদের হৃদয় রুদ্ধ করে
হে প্রভু, আশার জন্য আমাদের হৃদয় খুলে দাও
দুঃখ যদি আমাদের জীবনে আসে
হে প্রভু, আশার জন্য আমাদের হৃদয় খুলে দাও
উদাসীনতা যদি আমাদের যন্ত্রণা দেয়
হে প্রভু, আশার জন্য আমাদের হৃদয় খুলে দাও
মৃত্যু যদি আমাদের অভিভূত করে
হে প্রভু, আশার জন্য আমাদের হৃদয় খুলে দাও
কোভিড-19 মহামারির সময় পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রার্থনানুষ্ঠানে এই সুন্দর প্রার্থনাটি ব্যবহার করা হয়েছিল। এটি পাওয়া যাচ্ছে এখানে:
https://www.vaticannews.va/en/pope/news/2020-03/litany-supplication-urbi-et-orbi-pope-francis.html