বাংলা

খ্রিস্টরাজার কাছে প্রার্থনা

হে প্রভু আমাদের ঈশ্বর, একমাত্র তুমিই পরম পবিত্র রাজা ও সকল জাতির শাসক।

হে প্রভু, হে ঐশ্বরিক রাজা, তোমার কাছ থেকে করুণা, শান্তি, ন্যায়বিচার ও সব মঙ্গল লাভের গভীর প্রত্যাশায় আমরা তোমার কাছে প্রার্থনা করি।

হে প্রভু আমাদের রাজা, আমাদের পরিবারগুলো ও আমাদের জন্মভূমিকে রক্ষা করো।

হে পরম বিশ্বস্ত, আমরা প্রার্থনা করি, আমাদের আগলে রাখো।

আমাদের শত্রুদের কাছ থেকে এবং তোমার ন্যায়বিচার থেকে আমাদের রক্ষা করো।

হে সর্বাধিপতি রাজা, তোমার বিরুদ্ধে আমাদের করা পাপগুলো ক্ষমা করো।

যিশু, তুমি করুণার রাজা।

আমরা তোমার ন্যায়বিচারের যোগ্য হয়েছি

প্রভু, আমাদের প্রতি করুণা করো এবং আমাদের ক্ষমা করো।

আমরা তোমার মহাকরুণার ওপর ভরসা রাখি।

হে পরম সম্ভ্রমজাগানো রাজা, আমরা তোমার সামনে নত হয়ে প্রার্থনা করি;

পৃথিবীতে তোমার রাজত্ব, তোমার রাজ্য স্বীকৃতি লাভ করুক।

আমেন।


আরও প্রার্থনা

দৈনিক ধ্যান

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: