ঘুমাতে যাওয়ার আগে বা রবিবারের পবিত্র খ্রিস্টযাগের আগে আপনার সন্তানদের সঙ্গে এই প্রার্থনা করুন

আমার শিশু প্রভু যিশু, আমি তোমাকে ভালোবাসি এবং এই আগমনকালের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার জন্য যা কিছু করেছ, সেসব বুঝতে দয়া করে আমাকে সাহায্য করো। তোমার স্নেহময়ী মা তোমাকে তাঁর হৃদয়ে ধারণ করেছিলেন এবং এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আমাকেও তা-ই করতে সাহায্য করো।
আমার প্রেমময় যিশু, এই আগমনকালে আমি তোমাকে আমার রাজা ও আমার ঈশ্বর হিসেবে বেছে নিচ্ছি। আমাকে তোমার কাছে টেনে নাও এবং আমার পাপগুলো দেখতে সাহায্য করো, যেন তুমি আমার মধ্যে যা কিছু বদলাতে চাও, তা আমি বদলাতে পারি।
মা মরিয়ম, এই আগমনকালে আমার জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাকে যা কিছু করতে বলেন, তার সবই আমি করতে পারি। ঈশ্বর তোমার কাছে যা কিছু চেয়েছিলেন, তার সবকিছুতেই তুমি “হ্যাঁ” বলেছিলে। দয়া করে আমার জন্য প্রার্থনা করো, যেন আমিও তা-ই করতে পারি।
এসো, প্রভু যিশু,
এসো, প্রভু যিশু,
এসো, প্রভু যিশু, এসো!
যিশু, আমি তোমাকে ভালোবাসি।
আমেন।