পিতা, আমি এই নতুন দিনটি তোমার উদ্দেশে উৎসর্গ করি;
আমার কাজে নিয়োজিত থেকে।
যাদের সঙ্গে আমার দেখা হয়, তাদের আশীর্বাদ করো—তোমার কাছে এই প্রার্থনা করি।
প্রভু, আমি সেই সব নারী-পুরুষের জন্য প্রার্থনা করি
যারা জীবিকা অর্জনের জন্য কাজ করেন;
তাদের কাজে তাদের তৃপ্তি দাও।
হে ঈশ্বরের আত্মা,
বেকারদের ও তাদের পরিবারকে সান্ত্বনা দাও;
তারা তোমার সন্তান এবং আমার ভাইবোন।
তারা যেন শীঘ্রই কাজ খুঁজে পান, সে জন্য তাদের সাহায্য করো—তোমার কাছে এই প্রার্থনা করি।
আমেন।
সাধু ইগনাসিয়ুস লয়োলার রচনা