বাংলা

বিষণ্নতা মোকাবিলায় সহায়তা

হে খ্রিস্ট যিশু,

যখন সবকিছু অন্ধকারে ঢেকে যায়
আর আমি আমার দুর্বলতা ও অসহায়ত্ব অনুভব করি,
আমাকে তোমার উপস্থিতি,
তোমার ভালোবাসা ও তোমার শক্তি অনুভব করতে দাও।
আমাকে পূর্ণ ভরসা রাখতে সাহায্য করো
তোমার রক্ষাকারী ভালোবাসায়
ও শক্তিদায়ী ক্ষমতায়,
যেন কোনো কিছুই আমাকে ভীত বা উদ্বিগ্ন করতে না পারে,
কারণ তোমার কাছাকাছি জীবনযাপন করলে,
আমি দেখতে পাব তোমার হাত,

তোমার অভিপ্রায় ও তোমার ইচ্ছা—সবকিছুর মধ্য দিয়েই।

আমেন।

 লয়োলার সাধু ইগনাসিয়ুসের রচনা
এই পৃষ্ঠাটি শেয়ার করুন: