
রাতের পর রাত,
শীতে আর ভয়ে,
দাঁড়িয়েছিলাম কাঠকয়লার আগুনের কাছে,
আর সেখানে গা সেঁকতে সেঁকতে,
অভিশাপ দিয়েছি, দিব্যি করেছি,
আর নিজেকেই মিথ্যাবাদী প্রমাণ করেছি।
“তুমি কি সেই জন নও,
যে গালিলেয়া থেকে এসেছে,
সেই পরম নম্র জনের বন্ধু?”
মোরগ ডেকে উঠল।
“আমি চিনি না
সেই মানুষটিকে, যাঁর কথা তুমি বলছ।”
কিন্তু তখন তিনি ফিরে তাকালেন,
আর আমার ভেতরে জ্বলে উঠল
তাঁর দৃষ্টিতে প্রজ্বলিত এক শিখা,
তাতে আমি কেঁদে উঠলাম
পালন না করা শপথগুলোর জন্য,
আর আমার সব নিষ্প্রাণ ভক্তির দিনের জন্য।
যখন তাঁর বিচার চলছিল,
আমি তাঁকে অস্বীকার করেছিলাম,
আর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি,
যদিও কথা দিয়েছিলাম,
তাঁর সঙ্গে প্রাণ দেব,
অন্য সবাই তাঁকে ছেড়ে গেলেও।
অনুতাপে ভরা মন
আর শূন্য জাল নিয়ে,
আমি ফিরে গেলাম আগের পেশায়।
কিন্তু ভোর হলে,
তিনি আমার নাম ধরে ডাকলেন,
তখন কাঠকয়লার আগুন জ্বলছিল।
এখন তীরে দাঁড়িয়ে,
তিনি আবার জিজ্ঞেস করেন,
আমি তাঁর বন্ধু হব কি না
আর বালুর ওপর,
বিদ্ধ দুই হাতে,
তাঁর মেষদের যত্ন নেওয়ার ভার আমাকে দেন।
-ফাদার টিমোথি জে. ড্রেপার
পবিত্র সপ্তাহ ও পাস্কার প্রার্থনা
প্রধান ছবি: ইয়ান ভান দে ভেনে, পাবলিক ডোমেইন, উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে
