বাংলা

আধ্যাত্মিকভাবে খ্রিস্টপ্রসাদ গ্রহণের প্রার্থনা

আমার যিশু,

আমি বিশ্বাস করি যে তুমি

পরম পবিত্র খ্রিস্টপ্রসাদে উপস্থিত আছ।

আমি সবকিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি,

আর আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে চাই।

যেহেতু এই মুহূর্তে আমি

সাক্রামেন্তের মাধ্যমে তোমাকে গ্রহণ করতে পারছি না,

অন্তত আধ্যাত্মিকভাবে আমার হৃদয়ে এসো।

তুমি সেখানে ইতিমধ্যেই উপস্থিত আছ মনে করে আমি তোমাকে আলিঙ্গন করি

আর নিজেকে সম্পূর্ণভাবে তোমার সঙ্গে যুক্ত করি।

তোমার কাছ থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিয়ো না।

আমেন।
এই পৃষ্ঠাটি শেয়ার করুন: