
হে প্রভু যিশু, মারিয়ার পুত্র, আমার ত্রাণকর্তা ও আমার ভাই, আমি তোমার আরাধনা করি, কারণ তুমি ঈশ্বর। হে আমাদের মানবজাতির প্রথম ফল, আমি মনে মনে তোমাকে অনুসরণ করি, কারণ আমি আশা করি, একদিন তোমার অনুগ্রহে আমি নিজেও তোমাকে অনুসরণ করে স্বর্গীয় মহিমায় প্রবেশ করব। ততদিন পর্যন্ত, তুমি আমাকে যে পার্থিব কাজ দিয়েছ, তা যেন আমি অবহেলা না করি। বর্তমানের মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করে আমি যেন সারা জীবন নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করি। আমাকে উপলব্ধি করতে দাও যে, প্রকৃত মানবীয় পূর্ণতা অর্জনের মধ্য দিয়েই কেবল আমি ঐশ পূর্ণতা লাভ করতে পারি এবং আমার কাজ শেষ হলে তোমার কাছে ঊর্ধ্বে উঠে যেতে পারি।
আমেন।
আরও পড়ুন – স্বর্গারোহণ
প্রভুর স্বর্গারোহণ উপলক্ষে ধ্যান