
আমি তোমাকে কতই না সিরকা দিয়েছি,
সেই তৃষ্ণা মেটাতে, যার জন্য তুমি আর্তনাদ করেছিলে,
যা কেবল তুমিই যন্ত্রণায় আস্বাদন করেছিলে,
কারণ তার তিক্ততা তৃষ্ণা মেটাতে পারেনি?
তবু গভীর, ঐশ্বরিক, পরম ন্যায়ময় করুণায়,
এমনকি এটিও তুমি অতি বিনয়ে গ্রহণ করেছিলে,
এই আদমকে ভালোবেসে সেই বাগানের মাটির ধুলা পর্যন্ত,
যেখানে তুমি ঘাম ঝরিয়েছিলে।
তুমি আমার কাছে এক ঘণ্টার বেশি চাওনি
তোমার শোকময় যন্ত্রণার সেই রাতে।
কিন্তু ঘুমে ভারী চোখ আর ক্লান্ত হৃদয় নিয়ে,
আমি উদাসীনতার শীতলতায় ঘুমিয়ে পড়েছিলাম।
কিন্তু আবার আমি তোমার মায়ের হাত ধরে দাঁড়াই
আর তোমার কাছে মিনতি করি, ফিরে পেতে আমার প্রথম ভালোবাসা,
এই আশায় যে, তাঁর মধ্য দিয়ে আমি হয়তো বুঝতে পারব
তোমার হৃদয়ের ক্ষত আর তোমার আর্তনাদ, “আমি তৃষ্ণার্ত।”
-ফাদার টিমোথি জে. ড্রেপার
পবিত্র সপ্তাহ ও পাস্কার প্রার্থনা
