হে যিশু,
মারিয়ার নিষ্কলঙ্ক হৃদয়ের মধ্য দিয়ে,
আমি তোমাকে নিবেদন করি আমার প্রার্থনা, কাজ,
আনন্দ ও দুঃখভোগ
আজকের এই দিনে, সেই সকল প্রার্থনা-অভিপ্রায়ে
যা তোমার পবিত্র হৃদয়ে রয়েছে,
পবিত্র খ্রিস্টযাগের পবিত্র বলিদানের সঙ্গে একাত্ম হয়ে,
যা সারা বিশ্বে উৎসর্গ করা হয়,
আমার পাপের প্রায়শ্চিত্তস্বরূপ,
আমার সকল আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের প্রার্থনা-অভিপ্রায়ে,
এবং বিশেষভাবে
পবিত্র পিতার প্রার্থনা-অভিপ্রায়ে।
আমেন।
