মূল ছবি: লস অ্যাঞ্জেলেস মহাধর্মপ্রদেশ, x.com থেকে
প্রচ্ছদ ছবি: পাবলিক ডোমেইন, উইকিপিডিয়া থেকে
পরম করুণাময় ঈশ্বর,
তুমি হও “আমাদের আশ্রয় ও আমাদের শক্তি, দুর্দশায় সদা উপস্থিত সহায়” (গীতসংহিতা 46:1)।
তুমি আমাদের সৃষ্টি করেছ এবং তোমার সর্বশক্তি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখছ।
তোমার করুণার কোনো সীমা নেই।
এই গভীর দুঃখকষ্টের সময়ে দাবানলে ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা তোমার হাতে সমর্পণ করি।
তাদের সান্ত্বনা দাও, তোমার অনুগ্রহে তাদের পূর্ণ করো এবং তাদের প্রয়োজন মেটাও।
যারা মারা গেছে, তাদের সবাইকে আমরা তোমার করুণাময় হৃদয়ে সমর্পণ করি।
তাদের পাপ থেকে তাদের শুচি করো এবং তোমার স্বর্গীয় রাজ্যে তাদের স্বাগত জানাও।
যারা এই দুর্যোগ মোকাবিলার দায়িত্বে আছেন, তাঁদের প্রজ্ঞা ও বিচক্ষণতা দাও।
যাঁরা সামনের সারিতে কাজ করছেন, তাঁদের সাহস ও দৃঢ়সংকল্প দাও।
তাঁদের নিরাপদ রাখো এবং তাঁদের প্রচেষ্টা সফল করো।
প্রভু, তুমি যেমন একদিন ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগর শান্ত করেছিলে, তেমনি বাতাস ও অগ্নিশিখাকে তোমার আদেশ মানতে বলো।
এই ধ্বংসাত্মক দাবানলের ওপর তোমার অনুগ্রহের জল ঢেলে দাও।
তোমার শক্তিশালী হাত দিয়ে তা থামিয়ে দাও।
ঈশ্বরের দূতগণ, যাদের ঈশ্বরের করুণার সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের সাহায্যে এগিয়ে আসুন।
তাদের রক্ষা করুন, পথ দেখান এবং তাদের কাছে ঈশ্বরের পবিত্র ইচ্ছা প্রকাশ করুন।
হে সাধু ফ্লোরিয়ান, অগ্নিনির্বাপণকর্মীদের প্রতিপালক, যাঁরা সাহসের সঙ্গে আগুনের মোকাবিলা করছেন, তাঁদের জন্য প্রার্থনা করুন।
হে মহাদূত সাধু মিখায়েল, বিপদের মধ্যে তাঁদের রক্ষা করুন।
স্বর্গের সাধুগণ, আমরা আপনাদের প্রার্থনা মিনতি করি। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।
এই বিপর্যয় ও বিশৃঙ্খলার মধ্য থেকে আশা ও শান্তি এনে দাও।
শোককে সহমর্মিতায় রূপান্তরিত করো।
বিভ্রান্তিকে বিশ্বাসে রূপান্তরিত করো।
হতাশাকে ঐশ আশায় রূপান্তরিত করো।
পরম করুণাময় ঈশ্বর, আমরা আমাদের সমস্ত ভরসা তোমার ওপর রাখি,
কারণ আমরা জানি, এই পরীক্ষার ভস্ম থেকে তুমি নতুন জীবন ও নিরাময় নিয়ে আসবে।
এখন ও চিরকাল তোমার নাম মহিমান্বিত হোক।
আমেন।
