বাংলা

শুদ্ধিকরণের জন্য প্রার্থনা

হে যিশু, আমার ওপর—আমার দেহ, মন, আত্মা ও আত্মিক সত্তার ওপর; আমার চেতন ও অবচেতন মনের ওপর; আমার বুদ্ধি ও ইচ্ছাশক্তির ওপর; আমার অনুভূতি, চিন্তা, আবেগ ও প্রবল আকাঙ্ক্ষার ওপর; আমার কথা ও কাজের ওপর; আমার আহ্বান, সম্পর্ক, পরিবার, বন্ধুবান্ধব ও সহায়সম্পদের ওপর—তোমার মহামূল্য রক্ত ঢেলে দাও। তোমার মহামূল্য রক্ত দিয়ে আমার জীবনের অন্য সব কর্মকাণ্ড রক্ষা করো। হে প্রভু, এই সবকিছু আমি তোমার কাছে উৎসর্গ করছি এবং তোমাকে সবকিছুর প্রভু ও অধীশ্বর বলে স্বীকার করছি।

হে মারিয়া, মাতৃগর্ভে সঞ্চারিত হওয়ার মুহূর্ত থেকেই আদিপাপমুক্তা, আমাদের প্রভু যিশু খ্রিস্টের নির্মল ও পবিত্র কুমারী জননী, আমাদের প্রত্যেককে তোমার আবরণের নিচে টেনে নাও; শুচিতার সদ্‌গুণ ক্ষুণ্ণ করতে পারে এমন সব আক্রমণ ও প্রলোভন থেকে আমাকে আগলে রাখো ও রক্ষা করো।

হে প্রভু যিশু খ্রিস্ট, আমি তোমার কাছে এই অনুগ্রহ ভিক্ষা করি, যেন পিতার অধিকতর গৌরবের জন্য, আমাদের রক্ষকদূতদের সঙ্গে আমি মারিয়ার সুরক্ষাদায়ী আবরণের নিচে সুরক্ষিত থাকতে পারি, যে পবিত্র কাঁটাঝোপ থেকে পবিত্র কণ্টকমুকুট তৈরি করা হয়েছিল, তা দিয়ে পরিবেষ্টিত থাকতে পারি এবং পবিত্র আত্মার শক্তিতে তোমার মহামূল্য রক্তে সিক্ত থাকতে পারি।

আমেন।


সকল প্রার্থনা

আধ্যাত্মিক যুদ্ধের জন্য আরও প্রার্থনা

প্রধান চিত্র: খ্রিস্টের মহামূল্য রক্তে পরিত্রাণপ্রাপ্ত

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: