
হে খ্রিস্টের আত্মা, আমাকে পবিত্র করো
হে খ্রিস্টের দেহ, আমাকে পরিত্রাণ দাও
হে খ্রিস্টের রক্ত, আমাকে বিভোর করো
হে খ্রিস্টের পার্শ্ব থেকে প্রবাহিত জল, আমাকে ধুয়ে দাও
হে খ্রিস্টের যন্ত্রণাভোগ, আমাকে শক্তি দাও
হে মঙ্গলময় যিশু, আমার প্রার্থনা শোনো
তোমার ক্ষতগুলির মধ্যে আমাকে লুকিয়ে রাখো
তোমার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন হতে দিয়ো না
বিদ্বেষী শত্রুর হাত থেকে আমাকে রক্ষা করো
আমার মৃত্যুর ক্ষণে আমাকে ডাকো
আর তোমার কাছে আসতে আমাকে আদেশ দাও
যেন আমি তোমার সাধুসন্তদের সঙ্গে তোমার প্রশংসা করতে পারি
আর তোমার স্বর্গদূতদের সঙ্গে
চিরকাল ও অনন্তকাল।
আমেন