বাংলা

বিস্তারিত পৃষ্ঠা

আমার কাথলিক জীবন! গ্রন্থমালা

প্রথম খণ্ড: আমার কাথলিক বিশ্বাস!

দ্বিতীয় খণ্ড: আমার কাথলিক উপাসনা!

তৃতীয় খণ্ড: আমার কাথলিক নৈতিকতা!

গ্রন্থস্বত্ব © 2019 আমার কাথলিক জীবন! ইনকর্পোরেটেডের। তৃতীয় সংশোধিত সংস্করণ। সর্বস্বত্ব সংরক্ষিত। ব্যবহারের জন্য অনুলিপি তৈরি সম্পর্কে আরও তথ্যের জন্য দেখুন www.mycatholic.life/copyright-permission।

এই তৃতীয় সংশোধিত সংস্করণের বিন্যাসে আগের সংস্করণগুলোর তুলনায় সামান্য পার্থক্য রয়েছে।  বিষয়বস্তু পরিবর্তন করা হয়নি। পৃষ্ঠা নম্বরে সামান্য পরিবর্তন হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য প্রকাশিত কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-এর ইংরেজি অনুবাদ থেকে উদ্ধৃত অংশগুলোর গ্রন্থস্বত্ব © 1994, ইউনাইটেড স্টেটস কাথলিক কনফারেন্স, ইনকর্পোরেটেড—লিব্রেরিয়া এদিত্রিচে ভাতিকানা।  অনুমতিক্রমে ব্যবহৃত।

এখানে কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা থেকে নেওয়া সব তথ্যসূত্র ধর্মশিক্ষা অথবা সিসিসি নামে উল্লেখ করা হয়েছে।

এই গ্রন্থে ব্যবহৃত পবিত্র শাস্ত্রের পাঠগুলো নেওয়া হয়েছে নিউ আমেরিকান বাইবেল, সংশোধিত সংস্করণ © 2010, 1991, 1986, 1970, কনফ্র্যাটার্নিটি অব ক্রিশ্চিয়ান ডকট্রিন, ওয়াশিংটন, ডি.সি. থেকে এবং গ্রন্থস্বত্বের অধিকারীর অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে। সর্বস্বত্ব সংরক্ষিত। গ্রন্থস্বত্বের অধিকারীর লিখিত অনুমতি ছাড়া নিউ আমেরিকান বাইবেল-এর কোনো অংশ কোনো রূপেই পুনরুৎপাদন করা যাবে না।

তৃতীয় সংশোধিত সংস্করণটি প্রথম মুদ্রণ করে রিটম্যান ইউনিভার্সিটি প্রেস, 104 বি উমুয়াহিয়া রোড, ইকোট একপেনে, আকওয়া ইবোম রাজ্য, নাইজেরিয়া। 

ইমপ্রিমাতুর:
পরম শ্রদ্ধেয় ক্যামিলাস রেমন্ড উমোহ
ইকোট একপেনে ধর্মপ্রদেশের কাথলিক বিশপ
1 ডিসেম্বর, 2019
আগমনকালের প্রথম রবিবার, বর্ষ ক

নিহিল অবস্তাত:
অতি শ্রদ্ধেয় মনসিনিয়র জে. এফ. ইয়িরে
ভিকার জেনারেল
ইকোট একপেনে ধর্মপ্রদেশ


উৎসর্গ

আমাদের ধন্য মায়ের উদ্দেশে।  আমাদের প্রতি তাঁর মাতৃসুলভ যত্ন, ঈশ্বরের ইচ্ছার কাছে তাঁর পরিপূর্ণ আত্মসমর্পণ এবং আমাদের জন্য তাঁর শক্তিশালী মধ্যস্থ প্রার্থনা অপরিমেয় দান।  এই পৃষ্ঠাগুলোর মধ্য দিয়ে তাঁর হৃদয়ের আলো ছড়িয়ে পড়ুক এবং যাঁরা এগুলো পড়েন, তাঁরা সবাই যেন তাঁর বিশ্বাসের অংশীদার হন।


লেখক

 জন পল টমাস

“জন পল টমাস” এই লেখকের বেছে নেওয়া একটি ছদ্মনাম। প্রেরিত সাধু যোহন ও সাধু থোমাস এবং মহান সুসমাচার প্রচারক সাধু পৌলের সম্মানে তিনি এই নামটি বেছে নিয়েছেন।  এই নাম মহান পোপ সাধু দ্বিতীয় জন পলের স্মৃতিও জাগিয়ে তোলে।

যোহন হলেন সেই প্রিয় প্রেরিত, যিনি তাঁর ত্রাণকর্তার সঙ্গে গভীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন।  আশা করি, এই বইয়ের লেখাগুলি আমাদের সকলকে আমাদের ঈশ্বরের সঙ্গে গভীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ সম্পর্কের দিকে নিয়ে যাবে।  যোহন যেন এই অন্তরঙ্গতা ও ভালোবাসার আদর্শ হন।

থোমাসও যিশুর একজন প্রিয় প্রেরিত ও ঘনিষ্ঠ বন্ধু, তবে যিশুর পুনরুত্থানে বিশ্বাসের অভাবের জন্য তিনি সুপরিচিত।  যদিও শেষ পর্যন্ত “আমার প্রভু ও আমার ঈশ্বর” বলে গভীর বিশ্বাসে তিনি উপনীত হয়েছিলেন, তবুও আমাদের নিজেদের বিশ্বাসের দুর্বলতার একটি দৃষ্টান্ত হিসেবে তাঁকে আমাদের সামনে রাখা হয়েছে।  যখনই আমরা বুঝতে পারি যে আমরা সন্দেহ করেছি, তখনই বিশ্বাসে ফিরে আসতে থোমাসের দৃষ্টান্ত যেন আমাদের অনুপ্রাণিত করে।

একজন ফরিশি হিসেবে পৌল আদিম খ্রিস্টীয় মণ্ডলীর ওপর কঠোর নির্যাতন চালিয়েছিলেন।  কিন্তু এক গভীর মনপরিবর্তনের পর তিনি অইহুদিদের কাছে মহান সুসমাচার প্রচারক হয়ে ওঠেন, বিশ্বাসীদের বহু নতুন সমাজ গড়ে তোলেন এবং অনেক পত্র লেখেন, যেগুলো পবিত্র শাস্ত্রে অন্তর্ভুক্ত রয়েছে।  তাঁর পত্রগুলো গভীরভাবে ব্যক্তিগত এবং সেগুলোতে একজন পালকের হৃদয় প্রকাশ পায়।  সুসমাচার প্রচারের আহ্বান গ্রহণ করতে সচেষ্ট আমাদের সবার জন্য পৌল এক আদর্শ।


আমার কাথলিক জীবন! গ্রন্থমালা

তিন খণ্ডের এই গ্রন্থমালার পরিচিতি

এই আমার কাথলিক জীবন! গ্রন্থমালা আমাদের গৌরবময় কাথলিক বিশ্বাসের একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ হিসেবে তিন খণ্ডে রচিত হয়েছে!  এই বইগুলোর লক্ষ্য হলো জীবনের কঠিন ও গভীর প্রশ্নগুলোর স্পষ্ট ও সহজবোধ্য উত্তর দেওয়া।  আমাদের জানা দরকার আমরা কারা এবং জীবনের অর্থ কী।  আমাদের জানা দরকার ঈশ্বর কে এবং যুগে যুগে তিনি আমাদের কী বলেছেন। 

প্রথম খণ্ড, আমার কাথলিক বিশ্বাস!, প্রেরিতদের বিশ্বাসসূত্র ও নিসীয় বিশ্বাসসূত্রের একটি সারসংক্ষেপ।  এই খণ্ডে জগতের সৃষ্টি থেকে শুরু করে ঈশ্বরের পরিত্রাণের চিরন্তন পরিকল্পনা পর্যন্ত সবকিছু আলোচনা করা হয়েছে।  অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: পরকাল, পবিত্র ত্রিত্ব, সাধু-সাধ্বীগণ, আমাদের ধন্য মা, বিশ্বাস এবং মণ্ডলী।  এটি কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-এর #1–1065 অনুচ্ছেদের শিক্ষার সারসংক্ষেপ। 

দ্বিতীয় খণ্ড, আমার কাথলিক উপাসনা!, প্রার্থনা ও সাক্রামেন্তগুলোর মধ্যে পাওয়া অনুগ্রহের জীবনের একটি সারসংক্ষেপ।  প্রায়ই সাক্রামেন্তগুলোকে শুষ্ক ও অন্তঃসারশূন্য আচার বলে মনে হতে পারে।  কিন্তু বাস্তবে সেগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ!  সেগুলো আমাদের মধ্যে ঈশ্বরের প্রকৃত উপস্থিতি!  এই বইটি কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-এর #1066–1690 এবং #2558–2865 অনুচ্ছেদের সারসংক্ষেপ।

তৃতীয় খণ্ড, আমার কাথলিক নৈতিকতা!, কাথলিক নৈতিক শিক্ষার একটি সারসংক্ষেপ।  এতে আমাদের বিশ্বাসের নৈতিক মূলনীতিগুলো তুলে ধরা হয়েছে এবং আমাদের মণ্ডলীর সব নৈতিক শিক্ষার সারসংক্ষেপও দেওয়া হয়েছে।  এটি কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা-এর #1691–2557 অনুচ্ছেদের সারসংক্ষেপ।

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: