সাধু আলফনস লিগোরির একটি রাত্রিকালীন প্রার্থনা
যিশু খ্রিস্ট, আমার ঈশ্বর, আমি তোমার আরাধনা করি এবং আজ তুমি আমাকে যে অগণিত অনুগ্রহ দান করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই।
আমি আমার ঘুম এবং এই রাতের প্রতিটি মুহূর্ত তোমাকে নিবেদন করি, আর প্রার্থনা করি, তুমি যেন আমাকে পাপ থেকে রক্ষা করো। তাই আমি তোমার পরম পবিত্র পার্শ্বদেশে এবং আমাদের ধন্যা জননী, আমার মায়ের আঁচলের নিচে নিজেকে রাখছি। পবিত্র স্বর্গদূতেরা যেন আমাকে সহায়তা করেন এবং শান্তিতে রাখেন, আর তোমার আশীর্বাদ যেন আমার ওপর থাকে। আমেন।
