বাংলা

উপবাস ও মাংসাহার বর্জন

কাথলিকদের জন্য ভস্ম বুধবার ও পুণ্য শুক্রবার উপবাস ও মাংসাহার বর্জনের বাধ্যতামূলক দিন। এ ছাড়া, তপস্যাকালের শুক্রবারগুলোতে মাংসাহার বর্জন করা বাধ্যতামূলক।

লাতিন কাথলিক মণ্ডলীর সদস্যদের জন্য 18 থেকে 59 বছর বয়স পর্যন্ত উপবাসের নিয়ম পালন করা বাধ্যতামূলক। উপবাসের সময় একজন ব্যক্তি একবার পূর্ণ আহার এবং আরও দুবার অল্প আহার করতে পারেন; তবে ওই দুই অল্প আহার একত্রে যেন একবারের পূর্ণ আহারের সমান না হয়। লাতিন কাথলিক মণ্ডলীর সদস্যদের জন্য 14 বছর বয়স থেকে মাংসাহার বর্জনের নিয়ম পালন করা বাধ্যতামূলক

প্রাচ্য কাথলিক মণ্ডলীগুলোর সদস্যদের নিজ নিজ স্বশাসিত মণ্ডলীর বিশেষ বিধান পালন করতে হবে।

সম্ভব হলে, প্রভু যিশুর যন্ত্রণা ও মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর পুনরুত্থানে আরও পূর্ণভাবে অংশ নিতে ও তা আরও সাগ্রহে উদ্‌যাপনের জন্য নিজেদের প্রস্তুত করতে, পুণ্য শুক্রবারের উপবাসকে “পাস্কা-উপবাস” হিসেবে পাস্কা জাগরণ পর্যন্ত (পুণ্য শনিবার রাতে) অব্যাহত রাখা হয়।


উৎস: usccb.org

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: