বাংলা

খ্রিস্ট, আশার প্রদীপ

হে ঈশ্বর, আমাদের প্রেমময় পিতা, তুমি তোমার পুত্রকে পাঠিয়েছ,

যিশু খ্রিস্টকে, এই জগতে, যেন তিনি প্রতিরোধ করেন

অমঙ্গলের সব শক্তিকে: পাপ, দুঃখভোগ ও মৃত্যু,

এবং মঙ্গলের শক্তিতে অমঙ্গলকে জয় করেন;

ভালোবাসার শক্তিতে ঘৃণাকে,

যিশুতে আমাদের প্রতি তোমার সেই মহান ভালোবাসার শক্তিতে।

 

আমাদের সাহায্য কর, যেন আমরা কখনো অন্ধকারকে অভিশাপ না দিই,

বরং তোমার সঙ্গে এক হয়ে নিয়ে আসি

এই জগতে তোমার আলো,

সেই আলো, যিনি তোমার পুত্র,

বেথলেহেমে কুমারী মারিয়ার গর্ভে জন্ম নিয়েছেন।

আমাদের সাহায্য কর, যেন আমরা তোমার আলো

ও ভালোবাসার বাহন হই, বিশেষ কোনো সদয় কাজ করে

অথবা তোমার বিশেষ বাহন হয়ে

এই নববর্ষে মিলনসাধনের কাজে।

 

আমরা যে খ্রিস্ট-মোমবাতি জ্বালাই, তা যেন প্রতীক হয়

অন্ধকারের জগতে আলো নিয়ে আসার আমাদের আকাঙ্ক্ষার

এবং হতাশার জগতে আশা নিয়ে আসার আকাঙ্ক্ষার।

আমাদের প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা এই প্রার্থনা করি।

আমেন।


আরও প্রার্থনা

দৈনিক ধ্যান

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: