মানবজীবনের যে অবস্থা আমি সৃষ্টি করেছি
তা এই জন্য যে, সবাই যেন বুঝতে পারে
তাদের জন্য কী নতুন জীবন অপেক্ষা করছে।
মনে করবেন না যে, এই অভিজ্ঞতা
আপনার মানবজীবনের অভিজ্ঞতার মতোই।
তা নয়।
এই নতুন জীবন কেমন হবে, তা আগেভাগে কল্পনা করবেন না;
তা বোঝার সামর্থ্য আপনার নেই।
শুধু এটুকু জানুন যে, তা শান্তিতে পরিপূর্ণ
এবং আপনি এখন যা অনুভব করেন ও যা পেয়েছেন, তার চেয়েও বেশি।
এর মতো আর কিছুই নেই।
আমার সঙ্গে এই সময়টি আপনি আনন্দে কাটাবেন
যখন আপনাকে তা দেওয়া হবে।
আমি আপনার যত্ন নেব
যখন আপনাকে এই অভিজ্ঞতা দেওয়া হবে।
এই ঘটনার জন্য সানন্দে অপেক্ষা করুন
আর অজানাকে ভয় করবেন না।
আমি আপনার মানবজীবনে আপনাকে শান্তিতে ভরা মুহূর্ত দিই
যেন আপনি বুঝতে শুরু করতে পারেন
কী আধ্যাত্মিক ধনসম্পদ আপনার জন্য অপেক্ষা করছে।
