বাংলা

বিশ্বাস করুন

আপনার প্রতিদিনের জীবনে আমার উপস্থিতি দেখুন।
আপনি কি আমার অনুগ্রহ লক্ষ করতে পারেন না?
তা কি আপনার নজর এড়িয়ে যায়?
তা কি আপনার আকাঙ্ক্ষার নাগালের বাইরে?
তা কি আপনাকে ছেড়ে চলে গেছে?

আমি উপস্থিত আছি,
  কিন্তু আপনি দেখতে পান না।
আমি আপনার সঙ্গে আছি,
  কিন্তু আপনি শুনতে পান না।

আপনার আত্মা আমার কাছে উন্মুক্ত করুন।
আমার অনুগ্রহকে আপনার অন্তরে প্রবেশ করতে দিন।
তার স্পর্শে আপনাকে ঘিরে রাখতে দিন।

আমার বাণীর ওপর ভরসা রাখুন ও তাতে বিশ্বাস করুন।
আপনার সংশয় থেকে নিজেকে মুক্ত করুন।
আপনার মনকে নির্ভয়ে বিশ্রাম নিতে দিন।
আমার ওপর বিশ্বাস রাখুন এবং এই শান্তির সুফল উপভোগ করুন।

পরবর্তী ধ্যান

সূচিপত্র

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: